
নিউজ ডেক্স : করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেস সচিব ইহসানুল করিম আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকালেই টিকা নিয়েছেন।”
শেখ হাসিনা টিকা নেওয়ার সময় তার পাশে ছোট বোন শেখ রেহানাও ছিলেন যিনি আগেই টিকা নিয়েছেন। বিডিনিউজ
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। সেদিন এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নিজেই।

দেশে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান। এ পর্যন্ত ৫ লাখ ১৮ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন।
করোনাভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Lohagaranews24 Your Trusted News Partner