
নিউজ ডেক্স : স্কুল থেকে বাড়ি ফেরার পথে টমটমের ধাক্কায় মো. মিজান উদ্দিন (৫) নামে প্রথম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া এলাকার মো. আবুল হাসেম এর সন্তান।
রোববার বেলা ১১টায় রেপারপাড়া এলাকায় লামা-আলীকদম সড়কে এই ঘটনা ঘটে। শিশুটি রেপারপাড়া আনন্দ স্কুলের ১ম শ্রেণির ছাত্র। দুর্ঘটনার পর স্বজনরা শিশুটিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

টমটমের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ বলেন, ঘাতক টমটম ও ড্রাইভার মালেককে আইনের আওতায় আনা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner