ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় প্রবাসী দুই সহোদরসহ ৩ বসতঘরে চুরি

লোহাগাড়ায় প্রবাসী দুই সহোদরসহ ৩ বসতঘরে চুরি

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় প্রবাসী দুই সহোদরসহ ৩ বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার আধুনগর ও চুনতি ইউনিয়নে পৃথক এই চুরির ঘটনা ঘটে। স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবুল হাছান ও আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের ওজা পাড়ার বশির আহমদের পুত্র প্রবাসী মো. ফারুক ও মো. বাহাদুর এবং চুনতি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের আলী বাপের পাড়ার আলতাফ মিয়ার পুত্র আবুল কাশেম প্রকাশ মনু।

জানা যায়, কয়েকদিন আগে প্রবাসী দুই সহোদরের স্ত্রীরা বসতঘর তালাবদ্ধ করে বাপের বাড়িতে বেড়াতে যান। সোমবার দিনগত রাতের যে কোনো সময় চুরির বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সকালে আশপাশের লোকজন বসতঘরের তালা ভাঙা ও ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। তবে প্রবাসীরা স্ত্রীরা বসতঘরে না আসা পর্যন্ত চোরেরা কি কি জিনিসপত্র নিয়ে গেছে নির্দিষ্ট করে জানা যায়নি।

অপরদিকে, গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বসতঘর তালাবদ্ধ করে আবুল কাশেম প্রকাশ মুন স্বপরিবারের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এসে দেখতে পান বসতঘরের দরজার তালা ভাঙা ও ভেতরে মালামাল এলোমেলো অবস্থায়। চোরেরা বসতঘরের থাকা ৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

লোহাগাড়া থানা এসআই জাহেদ হোসেন জানান, চুরির ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!