
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে পুড়েছে গেছে বসতঘর। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সুফিনগর এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফাতিমা আক্তার একই এলাকার মোহাম্মদ শরীফ সওদাগরের স্ত্রী।
স্থানীয়রা জানান, রান্নাঘরে অসাবধানতা বশত: গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুন মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরে থাকা বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যান। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তারপরও আগুন পুরোপুরি নিভেয়ে দেয়ার জন্য পানি ছিটিয়ে দিয়েছে দমকল বাহিনী।
Lohagaranews24 Your Trusted News Partner