
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ২ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিদের পাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে ওই এলাকার মো. আবু আহমদের পুত্র মো. ওমর ফারুককে ১০ হাজার টাকা ও মৃত মো. ইব্রাহিমের পুত্র মো. সোহেলকে ২০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লাইসেন্সবিহীন ও বিস্ফোরক লাইসেন্সের শর্ত ভঙ্গ করে আবাসিক এলাকায় উন্মুক্ত সাথে গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় এলাকার জনসাধারণের জীবনহানির আশংকা রয়েছে। তাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করে। লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি করা ও অসতর্কতার কারণে অনেক স্থানে বিস্ফোরণের ঘটনায় জানমালের ক্ষতি হচ্ছে। তাই নিয়ম বহির্ভূত গ্যাস সিলিন্ডার রাখা ও ব্যবহার করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া ধার্য তারিখের মধ্যে গ্যাস সিলিন্ডারগুলো সরিয়ে লাইসেন্সের শর্ত মোতাবেক ব্যবসা পরিচালনা করার জন্যও বলা হয়েছে।
অভিযানে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল, স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner