
নিউজ ডেক্স : নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ বাই লেইন এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন-কক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলার মমতাজ বেগম (৪৮) ও তার মেয়ে রেশমা আক্তার (২৬)।
বুধবার ( ১৪ এপ্রিল) বেলা ১টায় চিশতিয়া মঞ্জিল-২ এর তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। বাংলানিউজ

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মা ও মেয়েকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মা মমতাজের শাড়ির কুঁচির ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১০০ পিস ও মেয়ে রেশমা আক্তারের কামিজের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এক বছর ধরে মা ও মেয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন। রেশমা আক্তার আগে গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে এক নারী সহকর্মীর সংস্পর্শে এসেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এরপর তিনি তার মাকেও জড়ায় মাদক ব্যবসায়।
Lohagaranews24 Your Trusted News Partner