
নিউজ ডেক্স : পটিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া পৌরসভার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়া পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়ার বাসিন্দা ডা. শাহাজাহান (৪৫) ও তার শ্যালক ইসলাম আরজু (৩৬)।

জানা গেছে, আরজু ও তার দুলাভাই সোমবার রাতে বাইকযোগে চট্টগ্রাম শহর থেকে পটিয়ায় ফিরছিলেন। তাদের বাইকটি আমজুরহাট এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে শাহাজাহান ও আরজু সড়কের পাশের একটি পুকুরে পড়ে যান। আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার এসআই আকতার হোসেন দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner