
নিউজ ডেক্স : সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরায় একটি কারখানায় মাথায় ইট পড়ে মো. ইসমাইল (৭০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদার জয়রামপুর গ্রামে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কেএসআরএম কারখানার দ্বিতীয়তলায় কাজ করার সময় মাথায় ইট পড়লে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Lohagaranews24 Your Trusted News Partner