
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহকে বিদায় ও নবাগত নিলুফা ইয়াছমিনকে বরণ করে নেয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাসের কারণে ছোট্ট পরিসরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ’র সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড অফিস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, পদ্মাসন সিংহ সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে সিলেট কমিশনার অফিসে বদলী হয়েছে। তিনি ২০১৮ সনের ১৮ আগষ্ট লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি লোহাগাড়ায় যোগদানের পর তাঁর বিচক্ষণতায় ভূমি অফিসকে দুর্নীতি ও দালালমুক্ত করেছেন। তিনি অভিযোগকারীর অভিযোগ সরাসরি শুনেছেন এবং সমাধানও করেছেন।
অপরদিকে, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন সিলেটের মৌলভী বাজার বিভাগীয় কমিশনার অফিস থেকে বদলী হয়ে এসেছেন। তিনি ৩৫তম বিসিএস ক্যাডার।
Lohagaranews24 Your Trusted News Partner