
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত মোহাম্মদ ইসলাম (৫৮) নামে এক বৃদ্ধ ৯ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইসলাম উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়ইয়া নয়া পাড়ার মৃত সৈয়দ আহমদের পুত্র ও ৬ সন্তানের জনক।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নালারকুল এলাকায় দরবেশহাট ডিসি সড়কে বটতলী স্টেশনমুখি কাঠবাহী জীপের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতির সিএনজি চালিত টেক্সি ধাক্কা দেয়। এতে টেক্সিচালক জাহেদুল ইসলাম (৩০), যাত্রী মোহাম্মদ ইসলাম (৬০) ও নিরঞ্জন বড়ুয়া (৭৮) গুততর আহত হন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় বৃদ্ধ ইসমাইলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য পেয়ার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফনের প্রস্তুতি চলছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, ঘটনার পর দূর্ঘটনা কবলিত জীপ ও টেক্সি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। দূর্ঘটনার ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করে নাই। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner