ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ঘরে হামলা করে ভাংচুরের অভিযোগ

লোহাগাড়ায় ঘরে হামলা করে ভাংচুরের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ঘরে হামলা করে দরজা-জানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর পানত্রিশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একইদিন ভূক্তভোগী মুহাম্মদ কুতুব উদ্দিন থানায় সাধারণ ডায়েরী করেছেন। তিনি একই এলাকার আকবর আহমদের পুত্র।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, একই এলাকার অভিযুক্ত শহিদুল ইসলাম, মো. রায়হান, ছালেহ আহমদ ভূক্তভোগীর পৈত্রিক কিছু জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টাসহ পরিবারের লোকজনকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিয়ে আসছে। সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তি ও সমাজের আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্তদের সকল অন্যায় নির্যাতন সহ্য করে আসছেন ভূক্তভোগির পরিবার।

পরবর্তীতে অভিযুক্ত ছালেহ আহমদ স্থানীয় ইউনিয়ন পরিষদের একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে নিয়ে পরিষদের বৈঠক হয়। এতে চেয়ারম্যানসহ গণ্যমাণ্য লোকজন উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের বক্তব্য শুনে ভূক্তভোগীদের পক্ষে বিরোধীয় জায়গার রায় দেন।

এতে ক্ষিপ্ত হয়ে ঘটনারদিন সকালে অভিযুক্তরা ঘরে হামলা পূর্বক ভাংচুর করে। এছাড়া ভূক্তভোগীর পরিবারের লোকজনকে মেরে ফেলাসহ ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দিয়ে আসছে।

এদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই আহসান হাবীব জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!