
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৪ হাজার ১শ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার রূপসী গোয়াল পাড়ার মো. আওয়ালের পুত্র মো. রাকিব মিয়া (৩২) ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ভোমরাদহ ভাঙ্গিপাড়ার মৃত আব্দুল জব্বারের পুত্র মো. সফিজ উদ্দিন (৩৫)। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবাপাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner