
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের বটতলীর নতুন রেল স্টেশন এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) ভোরে স্টেশনের গণশৌচাগারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম সুমন (৩২), মো. মোক্তার হোসেন প্রকাশ মোক্তার (৩৬), মো. আবির হোসেন (১৪) ও মো. তুহিন (২৭)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি ছুরি উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ঈদকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষ আর মার্কেট এলাকায় শপিং করতে আসা মানুষদের তারা টার্গেট করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই চার ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner