
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডি সংক্রান্ত ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত গেজেট স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট ডিভিশন।
গত ২৯ মে প্রকাশিত ওই গেজেটকে তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে কেন এই গেজেট বাতিল করা হবে না তা জানতে চেয়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এলাকার সর্বস্তরের দাবির প্রতি সম্মান রেখে হাইকোর্টে রিট আবেদন করেন প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং সাবেক সভাপতি সাইফুদ্দিন হাসান। তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দাতা ও এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের ইচ্ছার বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় যেভাবে সভাপতি নিয়োগ দিয়েছে তা বোধগম্য নই। গত ১৮ আগস্ট শুনানী শেষে প্রকাশিত ওই গেজেটকে তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। তবে স্হাগিতাদেশ থাকায় বর্তমানে সভাপতি এবং বিদ্যুৎসাহী সদস্য ছাড়াই কমিটির কার্যক্রম চলমান আছে ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল মুহছেন বলেন, আমি যথাযথ নিয়মে নির্বাচন সম্পন্ন করেছি। প্রতিষ্ঠাতা, দাতা ও অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়। তাদের পরামর্শে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে সভাপতি মনোনয়নের জন্য তিন জনের নাম প্রস্তাব করা হলেও, বিশ্ববিদ্যালয় কাউকে মনোনীত না করে ড. আহমদ আলিকে সভাপতি ও আরেকজনকে বিদ্যুৎসাহী সদস্য করে গেজেট প্রকাশ করে। সেই গেজেট অনুযায়ী প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে হাইকোর্টের আদেশে বর্তমানে মাদ্রাসার গভর্নিং বডি সংক্রান্ত ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত গেজেট স্থগিত রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner