
এলনিউজ২৪ডটকম: সারা দেশের ন্যায় লোহাগাড়ায়ও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলা সদরে নজুমুন্নিছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন।

উপজেলা স্বাস্থ্য সহকারি আবদুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা শিক্ষা ককর্মকর্তা কাজী মোহাম্মদ ইবনে মাসুদ, সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী ও সাংবাদিক জাহেদুল ইসলাম প্রমুখ।
জানা যায়, উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, স্থায়ী ও অস্থায়ী ৫০১টি টিকাদান কেন্দ্রে ৪৪ হাজার ৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। হাম রুবেলা টিকায় ভয় পাওয়ার কোন কারণ নেই। বর্তমানে হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। তাই নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।
Lohagaranews24 Your Trusted News Partner