
নিউজ ডেক্স : লামায় দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) দুপুর ২টায় লামা চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোষ্টে জীপ গাড়ি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৮লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ভড়ামুহুরী এলাকার খোকন দাসের স্ত্রী রত্না দাস (২৬) ও একই এলাকার পেটান কর এর স্ত্রী তৃষ্ণা কর (৪০)।

জানা গেছে, লামা হতে চকরিয়াগামী একটি জীপ গাড়িতে দেশীয় চোলাইমদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইয়াংছা চেকপোস্টে গাড়িটি তল্লাশী করে পুলিশ। এসময় জীপ গাড়ির যাত্রী রত্না দাস ও তৃষ্ণা কর এর দেহ তল্লাশী করলে তাদের শরীরে ফুটবল খেলার এ্যাংলেট দিয়ে পায়ে বাধা অবস্থায় ৮ লিটার দেশীয় চোলাই মদের প্যাকেট পাওয়া যায়। মদ ব্যবসায়ী হিসেবে দুই নারীকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ৮ লিটার দেশীয় চোলাই মদসহ আটক দুই নারীর বিরুদ্ধে মাদক আইনের মামলা করা হয়েছে। আগামীকাল তাদের লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner