
নিউজ ডেক্স : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পাঁচলাইশ থানায় দায়ের করা মামলার সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ আগস্ট) দুপুর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বাবুল আক্তারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বাবুল আক্তারের দায়ের করা মামলার সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে বাবুল আক্তারের দায়ের করা মামলায় আদালতে ১৬৪ ধারার জবানবন্দি ও মামলার ফাইনাল রিপোর্টসহ সব কাগজপত্র জুডিশিয়াল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন। বাংলানিউজ

এদিকে, অন্য একটি আবেদনে দুপুরে বাবুল আক্তারকে আসামি করার মামলার সহি মুহুরি নকল প্রদানের আদেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে।
হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে মামলা করা হয়, যার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner