
নিউজ ডেক্স : মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে আহত আরও তিন রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে সোমবার রাতে তাদের চট্টগ্রামে পাঠানো হয়। আহতরা হলেন মো. হাবিবউল্লাহ (১৭), মোহাম্মদ উল্লাহ (১৮) ও মোহাম্মদ আলম (১৮)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই তিনজনের মধ্যে দুইজন বন্দুক ও লাঠির আঘাতে আহত; আর অন্যজন হাতির আক্রমণে আহত হয়েছেন। আহতদের মধ্যে হাবিবউল্লাহ মিয়ানমারের সেনা সদস্যদের বন্দুকের আঘাতে কোমর ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। আর মোহাম্মদ উল্লাহ হাতে আঘাত পেয়েছেন লাঠিপেটায়। এছাড়া আলম উখিয়ায় হাতির তাণ্ডবে আহত হয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner