
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরী খুলশী ও বাকলিয়া এলাকায় সড়কে গাড়ির নিচে চাপা পড়ে এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর খুলশী এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় যাত্রীবাহী রাইডার (হিউম্যান হলার) সামশুল হককে (৭০) চাপা দেয়।সামশুল নগরীর খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, সকাল ৭টার দিকে সামশুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার রাতে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মিনিবাস চাপায় মো. জসিম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে জানান নায়েক আমির।জসিম নগরীর টেক্সটাইল গেইট এলাকার বাসিন্দা।
আমির বলেন, রাত ৯টার দিকে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
-সিটিজি টাইমস
Lohagaranews24 Your Trusted News Partner