
নিউজ ডেক্স : চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ কর্ম কমিশনের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন গণমাধ্যমকে বলেন, বেলা আড়াইটার দিকে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ফল প্রকাশ করা হয়। বিকেলের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
চিকিৎসকদের জন্য এই বিশেষ বিসিএস পরীক্ষা নেয়া হয়। ফলাফলে সহকারী সার্জন আর সহকারী ডেন্টাল সার্জন পদে সাড়ে ৪ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner