
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৫ লাখ টাকার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মিনিট্রাক।
গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালী থানার উত্তর জলদি এলাকার মোজাফফর আহমদের পুত্র মো. সাইমন (২৫) ও কক্সবাজারের টেকনাফ থানার নাজির পাড়ার মৃত বশির আহমদের পুত্র মো. ইয়াছিন (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner