
আজ বেলা ১২টায় বটতলী মোটর ষ্টেশন থেকে ছবিটি তোলা
এলনিউজ২৪ডটকম : জামায়াতের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আট নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে সারা দেশে দলটির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল চলছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে হরতাল চলছে।
তবে এ হরতালে লোহাগাড়ায় কোন প্রভাব পড়েনি। সকাল থেকে দূর পাল্লার বাস ও অভ্যন্তরীন সড়কে গাড়ি চলাচল করতে দেখা গেছে। সরকারী- বেসরকারী অফিস যথারীতি খোলা আছে এবং স্বাভাবিক কার্যক্রমও চলছে।

হরতালের পক্ষে-বিপক্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মিটিং-মিছিল করতে দেয়া যায়নি লোহাগাড়া। লোহাগাড়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner