
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে বিশ্ব হাতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইব্রাহিম কবির। বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান স্বাগত বক্তব্য রাখেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দিপান্বীতা ভট্টাচার্য্য।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পদুয়া রেঞ্জের সহকারি বন সংরক্ষক এ. কে. এম আজহারুল ইসলাম, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া ও সাংবাদিক মেহেদী হোসাইন।
বক্তারা বলেন, বন্যহাতি আমাদের জাতীয় সম্পদ। বর্তমানে দেশে বন্যহাতি মহাবিপন্নের তালিকায় রয়েছে। তাই বন্যহাতির প্রতি আক্রমনাত্বক না হয়ে তাদের সুরক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
উক্ত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner