
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খানদিঘী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দু’রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর রবিবার রাতে পুলিশের নিয়মিত অভিযানের সময় চট্টগ্রাম শহরমুখী বাসে তল্লাশী চালিয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
আটকরা হল মিয়ানমারের রাখাইন এলাকার মংডু খেয়ারী পাড়ার রশিদ আহমদের পুত্র সাদেক হোসাইন (২২) ও বলী বাজার এলাকার হাতি পাড়ার রফিকের পুত্র আনোয়ার হোসেন (১৮)। আটক দু’জনই মিয়ানমার থেকে এসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।

থানা সূত্রে প্রকাশ, আটকরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদেরকে বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক দ্রব্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। আজ ১ অক্টোবর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner