
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনস্থ কক্সবাজার বোডিং’র ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১১ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী। অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর।
কক্সবাজার বোডিং’র ম্যানেজার হারুন-উর-রশিদ জানান, গভীর রাতে বোডিং’র ছাদে বিকট শব্দ শুনা যায়। ভোরে ছাদে গিয়ে দেখা যায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক মারা গেছে। লাশের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। তবে ওই যুবক কিভাবে, কেন বোডিং’র ছাদে গেছে তা কেউ জানাতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner