
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার এক যুবকের গলাকাটা লাশ কক্সবাজারের খুরুশকুল ব্রীজের নিচ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ ৮ ফেব্র“য়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত দেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত আবুল বশর (৪০) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদের পাড়ার খুলু মিয়ার পুত্র। তিনি কক্সবাজারে শফি মাঝির ট্রলারে কাজ করতেন বলে জানা গেছে।
ট্রলার মাঝি শফি জানান, গত ৭ ফেব্র“য়ারী (বুধবার) রাত পৌনে আটটার দিকে সে খাবার খেয়ে ট্রলার থেকে নেমে যায়। এরপর তার সাথে আর কারও যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়ার কথাটি অন্য এক জেলে তাকে জানিয়েছে। সে রাতে কোথায় ছিল, কে বা কারা তাকে কুপিয়েছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাটিয়েছে। তার গলায় কুপিয়ে জখম করা হয়েছে। কে বা কাহারে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Lohagaranews24 Your Trusted News Partner