
সুদূর আমেরিকা থেকে লোহাগাড়াবাসী ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান, যুবনেতা, সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী কুমার।
তিনি বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মুমিন মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা করেন। এক মাস পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ঈদুল ফিতর সমাগত হয়। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদ-উল ফিতরের উৎসব সমাজের সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায়। সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক ভ্রাতৃত্ববোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায় ঈদ।

Lohagaranews24 Your Trusted News Partner