
এলনিউজ২৪ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর লোহাগাড়া মা-মনি হাসপাতাল বিনামূল্যে চিকিৎসাসেবা (বহিঃবিভাগ) প্রদান করবে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনামূল্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হবে জানিয়েছেন লোহাগাড়া মা-মনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাশেম। এছাড়াও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহীদের আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে হাসপাতালে সরাসরি যোগাযোগ করে এন্ট্রি করার অনুরোধ জানিয়েছেন।
চিকিৎসাসেবা প্রদান করবেন ডাঃ মিনহাজুল হক (নাক, কান ও গলা বিভাগ), ডাঃ অলক নেওয়ার (শিশু বিভাগ), ডাঃ মনজুরুল ইসলাম (মেডিসিন বিভাগ), ডাঃ খোরশেদ আনোয়ার (ডায়াবেটিস ও হরমোন বিভাগ), ডাঃ জে.সি ত্রিপুরা (জুয়েল) (মেডিসিন বিভাগ), ডাঃ মোহাম্মদ হেলাল উদ্দিন (শিশু বিভাগ), ডাঃ মোঃ ইসমাঈল (ডেন্টাল বিভাগ), ডাঃ আফরোজা খানম (মেডিসিন ও ডায়াবেটিস বিভাগ), ডাঃ বিজু দাশ (গাইনী এন্ড অবস বিভাগ) ও ডাঃ এস. এম আবুল ফয়েজ (মেডিসিন বিভাগ)।

এছাড়াও রাত-দিন ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ও অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা নরমাল-সিজারিয়ান ডেলিভারী এবং মহিলা ডাক্তারা দ্বারা আল্ট্রাসনোগ্রাফী করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner