Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় মহাসড়ক থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় মহাসড়ক থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তার মরদেহের অংশবিশেষ পাওয়া যায়। যার বয়সও নির্ধারণ করা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মহাসড়কের মাঝখানে একটি ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহের ক্ষতবিক্ষত অংশ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে একাধিক গাড়ি চাপা দিয়েছে। তবে মরদেহের ব্যক্তিটি পাগল নাকি তার সাথে অন্যকোনো ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখার চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষতবিক্ষত মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করা হয়। পরনের লুঙ্গি দেখে মরদেহটি পুরুষের বলে শনাক্ত করা হয়েছে। একাধিক গাড়ির চাপায় মরদেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তবে গাড়ি চাপা দেয়ার আগে কোনো ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!