ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

লোহাগাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) চুনতি ইউনিয়নের মৌলভী পাড়ায় উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিনের নির্দেশনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য মামুনুর রাশিদ মামুন, যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক এম এ মোরশেদ আলম,  মমতাজ উদ্দিন, সালাউদ্দিন, কাইছার হাকিম, হেলাল উদ্দিন, রবিউল হোসাইন, শেখ আহমদ, রুবেল, ফার্সি আলম, আরিফ উল ইসলাম, জসিম রানা,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক উর রশিদ শিমুল, মঈনুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, আমিনুল ইসলাম আমিন, ইকবাল হোসেন, হামিদ, ফয়সাল, আরিফ উদ্দিন, জিয়াবুল, এহসান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ, সাকিব আল হাসান, শ্রমিকদল নেতা এস এস দেলোয়ার, হোসাইন মাহমুদ মুন্না, কামাল, ইকবাল, জিয়া প্রজন্ম দলের লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে না দিয়ে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম খালেদা জিয়ার কিছু হয়ে গেলে এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য দিয়ে মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এই দুঃশাসন আর বেশিদিন থাকবে না। এদেশের মানুষ দুর্নীতিবাজ, লুটেরা ও অর্থ পাচারকারী সরকারকে ক্ষমা করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!