
আগামীকাল বুধবার (১১ নভেম্বর) মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. জামাল উদ্দিনের ১ম মৃত্যুবার্ষিকী। গতো বছরের এই দিনে তিনি দৈনিক আজাদীর লোহাগাড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে ইন্তেকাল করেন।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের নিজ বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াছিনের পাড়া এলাকায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জেয়ারতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিতব্য আয়োজনে সকল শুভাকাঙ্খীকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মরহুমের পুত্র অমিত হাসান জীবন।
উল্লেখ্য, তিনি লোহাগাড়ার প্রথম অনলাইন নিউজ পোর্টাল LohagaraNews24.com’র উপদেষ্টা ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner