
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১৮শ পিস ইয়াবাসহ মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন সীতাকুন্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়ামরা এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner