
নিউজ ডেক্স : কুড়িগ্রামের উলিপুরে এবার ভুয়া এমপি প্রার্থী গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদু মিয়া নামে এক যুবক এমপি প্রার্থী হিসেবে প্রচার চালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশা, মাইকসহ চালক জিয়াউর রহমানকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উলিপুর পৗর এলাকার জোনাইডাঙ্গা গ্রামের ধনিয়া জোদ্দারের ছেলে দুদু মিয়া কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মনোনয়নপত্র দাখিল না করলেও স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নিজের ছবিসহ হেলিকপ্টার মার্কা দিয়ে পোস্টার ছাপিয়ে প্রচারণা চালাচ্ছেন। শহরের বিভিন্ন এলাকায় তিনি পোস্টারও লাগিয়েছেন। গত ১৭ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌর শহরে অটোরিকশায় পোস্টার লাগিয়ে মাইকে নিজেই ভোট চেয়ে প্রচার চালাচ্ছিলেন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

ওই এলাকার পৌর কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র সোহরাব হোসেন জানান, দুদু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছে। এ ব্যাপারে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুদুর বিরুদ্ধে চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner