
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি পদে প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল কবিরকে পুণঃবহাল করেছে হাইকোর্ট।
গত ২৭ জানুয়ারি বিচারপতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তফিজুর রহমান সমন্বয় গঠিত বেঞ্চ এ রায় দেন। বাদীর পক্ষে শুনানী করেন এডভোকেট মুনতাছির উদ্দিন আহমেদ।

জানা যায়, গত সনের ৩০ ডিসেম্বর কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য কে. বি. আবদুল জলিল চৌধুরীকে সভাপতি মনোনীত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এক আদেশ জারী করেন। উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (নং- ৮৪২ অফ ২০২০) করেন প্রফেসর ড. রেজাউল কবির।
হাইকোর্ট শুনানী শেষে কলেজ পরিদর্শক কর্তৃক ইস্যুকৃত চিঠির কার্যকারিতা স্থগিত করে প্রফেসর ড. রেজাউল কবিরকে সভাপতি পদে পুণঃবহালের রায় দেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর রুলনিশি জারী করে।
Lohagaranews24 Your Trusted News Partner