
নিউজ ডেক্স : রাউজান ও মিরসরাইয়ে পৃথক দুটি অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ১০ ডিসেম্বর সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
মিরসরাই উপজেলায় ঠাকুরদিঘী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশনের দু’টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।

এদিকে রাউজানের ইয়াসিন নগর এলাকায় অপর একটি অগ্নিকাণ্ডে একটি বসতঘর আগুনে পুড়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ডের ফায়ার স্টেশনের একটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়।
চট্টগ্রামের ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, পৃথক ওই দুটি অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও তিনটি বসতঘর আগুনে পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner