
নিউজ ডেক্স : হাটহাজারীতে পানিতে ডুবে মো. সাঈদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার রঙ্গীপাড়ায় এ ঘটনা ঘটে।
সাঈদ ওই এলাকার আব্দুল লতিফ বাড়ির ভাড়াটিয়া মো.রুবেল হোসেনের ছেলে। সে আলীপুর তালিমুল কুরান নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, ছুটির দিনে বাড়ির পাশে সঙ্গীদের সঙ্গে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাঈদ। এর প্রায় আধাঘণ্টা পর সাঈদকে পুকুরের পানিতে ভাসতে দেখে তার সঙ্গীরা।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে সাঈদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner