
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী লোহাগাড়ার কৃতিসন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) বিকালে পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিদুল কবির সেলিম, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আকতার কামাল পারভেজ, উপজেলা যুবলীগের সদস্য আমিনুল হক মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মো. নাবেদ, যুবলীগ নেতা আমানুল হক, একেরামুল হক বাদশা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক সৌরভ দাশ, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মীম ও উপজেলা ছাত্রলীগ নেতা সৈকত দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner