
নিউজ ডেক্স : পটিয়ায় ভবঘুরের হাতে ভবঘুরে খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে পটিয়া পৌরসভার কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ভবঘুরেকে লোহার রড দিয়ে আঘাত করে আরেক ভবঘুরে আবদুল মান্নান (৪২)। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ভবঘুরে মারা যান। এরপর স্থানীয় লোকজন আবদুল মান্নানকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আহত অবস্থায় আবদুল মান্নানকে পটিয়া থানা পুলিশ চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। অন্যদিকে নিহত ভবঘুরের মরদেহ পাঠানো হয়েছে মর্গে।
পটিয়া থানার এসআই জাহের জানান, আবদুল মান্নান চন্দনাইশের সৈয়দাবাদ গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে। তার অভিযোগ, অজ্ঞাতনামা ওই ভবঘুরে তার স্ত্রীর সঙ্গে প্রেম করে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner