
(ফাইল ফটো)
নিউজ ডেক্স : নগরীর জিইসি মোড়ের একটি বেসরকারি ব্যাংকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, ৩টা ৩৫ মিনিটে জিইসি মোড়ের এবি ব্যাংক সিডিএ অ্যাভেনিউ শাখায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে দুটি অগ্নিনির্বাপণকারী গাড়ি পাঠানো হয়। চারটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, ছয় তলা ভবনের নিচতলায় এবি ব্যাংকের স্টোর রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাব, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, এসিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner