
নিউজ ডেক্স : মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে নগরীর ষোলশহর এলাকায়।
নিহত এএসআই মাসুদুর রহমান (৪০) চট্টগ্রাম ৯ম এপিবিএন সদর দপ্তরে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। বিডিনিউজ
আজ বুধবার (১১ আগস্ট) সকালে নগরীর ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাঁচলাইশ থানার এসআই কাজী মাসুম উর রহমান।

তিনি বলেন, “সকালে মোটরসাইকেল নিয়ে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন মাসুদুর। পথে গরুবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনার পরপরই ট্রাক চালক হাসানুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই মাসুম।
Lohagaranews24 Your Trusted News Partner