
নিউজ ডেক্স : টেকনাফ থানা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকা
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটককৃত আসামি মাদক কারবারি দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও ইয়াবা উদ্ধার করার জন্য অভিযানে গেলে টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয় পাড়া মেরিন ড্রাইভ এলাকায় উঁৎ পেতে থাকা আসামির সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে এএসআই সনজিৎ, এএসআই নাজিম উদ্দিন, কনেস্টবল ইব্রাহিম আহত হয়।

পরে পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় মাদক ব্যবসায়ী দুদু মিয়া।
সে টেকনাফের সদর ইউনিয়ন নাজিরপাড়ার মৃত হাজ্বী সোলতান আহাম্মদের পুত্র। অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ৫টি অস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner