
নিউজ ডেক্স: নগরের শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ জুন) রাতে শেরশাহ এলাকায় নিজ বাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষককের নাম গ্রেপ্তার ফয়েজুল ইসলাম (৪৬)।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, গত শনিবার সকালে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী শিক্ষক ফয়েজুলের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিল।
ওই শিক্ষক বাসায় নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে শরবত পান করানোর পর ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন ফয়েজুল। ছাত্রীর পোশাককর্মী মা রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পর ঘটনা জানতে পারেন। তার মা থানায় অভিযোগ করলে ফয়েজুলকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। ফয়েজুলকে ছাত্রীর মায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner