
এলনিউজ২৪ডটকম : পাক-ভারত উপমহাদেশের প্রসিদ্ধ সিলসিলায়ে আজমগড়ী (রাহঃ)’র দুই উজ্জ্বল নক্ষত্র শমশুল ওলামা, উস্তাজুল ওলামা শাহ মাওলানা নজীর আহমদ (রাহঃ) ও তদ্বীয় সুযোগ্য পুত্র আরকানি হযরতের নয়নমনী পীরে কামেল আলহাজ্ব শাহ মাওলানা হাবিব আহমদ (রাহঃ)’র বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার চুনতী ইউছুফ মঞ্জিল সংলগ্ন মুজাদ্দেদিয়া হাবিবিয়া খানেকা মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বাদে ফজর খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে বোখারী, খতমে খাজেগান। প্রথম অধিবেশনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুনতী হাকিমিয়া কামিল দাস্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। বাদে আছর তেলাওয়াতে কালামে পাক, নাতে রাসুল (সাঃ) ও আউলিয়া কেরামের জীবনী আলোচনা। বাদে মাগরিব ত্বরীকতের নিয়মানুসারে ফাতেহা শরীফ আদায় ও মোরাকাবা। মোনাজাত পরিচালনা করবেন খালেকিয়া মাদ্রাসার শিক্ষক খলিফায়ে মুজাবকারী মাওলানা জালালুদ্দীন মুনিরী। বাদে এশা ত্বরীকতের নিয়মানুসারে দরূদ শরীফ আদায়, মিলাদ ও সিয়াম। মোনাজাত পরিচালনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক খলিফায়ে মুজাব মাওলানা নাজেম উদ্দিন।

উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য পরিচালনা কমিটির পক্ষে চুনতী সীরত ময়দানস্থ মসজিদে বায়তুল্লাহ’র সম্মানিত খতিব শাহজাদা হাফেজ সালাহ উদ্দীন হাবিবী হুজুরের সকল মুরিদান, ভক্ত ও এলাকাবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner