
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি সীরতুন্নবী (সাঃ) মাহফিলে ১৯ ডিসেম্বর রাত ৮টায় এক বৃদ্ধ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। নিহত বৃদ্ধের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৮০ বছর।
জানা যায়, আজ ১৯ দিন ব্যাপী চুনতি সীরত মাহফিলের সমাপনী দিবস। সমাপনী দিবসে প্রতি বছরের ন্যায় এবার লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে। বায়তুশ শরফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা কুতুব উদ্দিন (মঃজিঃআঃ)’র ওয়াজ শুনা অবস্থায় প্যান্ডলে বসা ওই বৃদ্ধ মারা যায়।

বৃদ্ধ লোকটির কেউ পরিচয় জানলে সীরত কমিটির সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner