
নিউজ ডেক্স : দীর্ঘদিন ক্যন্সারে ভুগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম ইন্তেকাল করেছেন। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার ওকিল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সময় ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিলা ইসলাম দীর্ঘদিন ক্যন্সারে ভুগছিলেন। রবিবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। জানা গেছে, সৈয়দ আশরাফুল ইসলাম ও তার পরিবারের নিকটাত্ময়ীরা এখন লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হলে শিলা ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner