
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর মালিপাড়া এলাকায় ছুরিকাঘাত করে জয় দাশ (২৪) নামের এক যুবককে খুন করা হয়েছে। নিহত জয় ওই এলাকার সুবোধ দাশের ছেলে। নগরীর ভিক্টোরিয়া জুট মিলে চাকরি করতেন তিনি।
এ ব্যাপারে আকবর শাহ থানার ওসি মো. আলমগীর জানান, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলমগীর বলেন, বৃহস্পতিবার রাতে লক্ষ্মী পূজায় বাজি পোড়ানো নিয়ে মালিপাড়ায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আজ সকালে সুজন কুমার দাশ ওরেফ মনজু নামের একজনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবক এসে জয়কে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে কৈবল্যধাম আশ্রমের কাছে ছুরি মেরে হত্যা করা হয়। ”
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাড়ি পুলিশের নায়েক মো. আমির বলেন, বেলা সোয়া ১২টার দিকে জয়কে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner