
নিউজ ডেক্স : ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে চার দিন।
এ রুটে যাতায়াতকারীরা বলছেন, চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সময়ে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানান তারা।

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে প্রতিদিন চারবার আসা যাওয়া করতো এ ট্রেন। এ ছাড়া এই রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য একটি ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। প্রকৌশলী না থাকায় ট্রেনটির ত্রুটি এখনো সারানো যায়নি। গত ১০ সেপ্টেম্বর থেকে ডেমু ট্রেনটি চলছে না।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner