
নিউজ ডেক্স : এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার শুরুর ২৮ মিনিট আগে মাহফিলস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি গণভবনে স্থাপিত বিশাল প্যান্ডেলের প্রতিটি স্থান ঘুরে ঘুরে এতিম, প্রতিবন্ধীসহ আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাতও কামনা করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner