
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লোহাগাড়াবাসীসহ দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, লোহাগাড়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব সরওয়ার কোম্পানি।
তিনি জানান, ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।

Lohagaranews24 Your Trusted News Partner