
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আধুনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সোহেল আরিফ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে সব ধর্মের মানুষের সহাবস্থান এবং একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলার আধুনগর ইউনিয়নের চেঁদিরপুনি নন্দনকানন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, এলাকার সন্তান হিসেবে মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ধর্মীয় ও সামাজিক সকল আয়োজনে সম্পৃক্ত হওয়াকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। আধুনগর ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner